বাংলাদেশ

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ: ইসি সচিব

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম চার ঘন্টায় ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, এখন পর্যন্ত তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। একটি মুন্সিগঞ্জ জেলায়, দুইটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে।

এসময় ইসি সচিব বলেন, বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্রগ্রামে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনা ২১ শতাংশ, রাজশাহী ১৭ শতাংশ, ময়মনসিংহ ২০ শতাংশ গড়ে সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…