গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন করে ব্যাপক বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আজ (১৮ মার্চ) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ১৯শ জানুয়ারি প্রথম দফা যুদ্ধবিরতি কার্যকরের পর এটিই গাজায় সবচেয়ে বড় হামলা।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছেন, দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্পের কথা না শুনলে হামাস, হিজবুল্লাহ, হুতি ও ইরানকে চরম মূল্য দিতে হবে।







