চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবিতে প্রশাসনিক পদে দায়িত্ব পেলেন ১৭ শিক্ষক

শিহাব উদ্দিন সরকারশিহাব উদ্দিন সরকার
৫:১২ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ইনস্টিটিউট, ল্যাব, সহকারী প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক পদে মোট ১৭ জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার, সিএসআরআইএল ল্যাবরেটরি, ড. এম. এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট, সাইবার সিকিউরিটি সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ও উপ/সহকারী পরিচালক, ও সহকারী হল প্রভোস্ট।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বপ্রাপ্ত সকলেই বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সকল বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন।

যবিপ্রবি সেন্টার ফর সফস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাব (সিএসআরআইএল) ও জিনোম সেন্টারের পরিচালক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। একই সাথে দুই ল্যাবের উপ-পরিচালক হয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আলাউদ্দীন।

ড. এম. এ. ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান। একইসাথে ইনস্টিটিউটটির সহযোগী পরিচালকের দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।

আইসিটি সেলের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরহাদ বুলবুল। একইসাথে সহকারী পরিচালকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রভাষক এস. এম. আরিফুল হক এবং একই বিভাগের প্রভাষক যুবায়ের আল মাহমুদ।

Reneta

একইসাথে যবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু রাফে মোঃ জামিলকে বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের সহকারী পরিচালক হিসেবে এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইদুজ্জামান এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানকে নিয়োগ দেয়া হয়েছে।

নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি হলে সহকারী প্রভোস্ট হিসাবে কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানাজ পারভীন, পিএমই বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন নিপা ও ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম ইসলাম নবনীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া নবনির্মিত মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ হলে সহকারী প্রভোস্ট হিসেবে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানজীর আহমেদ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম. শাহরিয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৭ শিক্ষকপ্রশাসনিক পদযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT