ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল
২৪ ঘণ্টার আরও ১৭ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা ও মশার উপদ্রব, রোগীদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে ৯ জন এবং এর বাইরে ৮ জন রয়েছেন। এই নিয়ে চলতি বছরে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬ জনে।
আজ রোববার ১ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৮৮২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬২৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৫৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






