আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাস উল্টে নিহত ১৭

থাইল্যান্ডে বাস উল্টে দুর্ঘটনা, আহত ও নিহতের সংখ্যা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে বাস উল্টে দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা বাড়ছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রাচিনবুরি প্রদেশের একটি সড়কে বাস উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।

ইউএনবি জানিয়েছে আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার দেশটির স্থানীয় সড়ক নিরাপত্তা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। বাস দুর্ঘটনার জায়গাটি তুলনামূলকভাবে ঢালু ছিল।

কেন্দ্রের মতে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে গাড়িটি উল্টে যায়। এসময় বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। বাস উল্টে গেলে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাস্তার ওই অংশটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে , বাসটির ব্রেক সিস্টেম কাজ না করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

বিষয়:থাইল্যান্ড সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…