শিক্ষা

শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু এনডিএফ বিডির জাতীয় বিতর্ক কার্নিভ্যাল

শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এনডিএফ বিডির জাতীয় বিতর্ক কার্নিভ্যাল. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এনডিএফ বিডির জাতীয় বিতর্ক কার্নিভ্যালের অনুষ্ঠানে, যেখানে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশ থেকে আসা বিতর্কপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হল এনডিএফ বিডির ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল-২০২৪।

উদ্বোধনী অনুষ্ঠানে এনডিএফ বিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয় শিক্ষা ও আইসিটি ব্যক্তিত্ব, ডেফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মোঃ সোহরাব হোসাইন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর  শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারল মোঃ রেজাউল ইসলাম পিএসসি, পিএইচডি এবং ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান এবং এটিএন বাংলার বার্তা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসান আহমেদ চৌধুরী কিরণ।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান, ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ব্লু অ্যাওয়ার্ড’ প্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক প্রেসিডেন্ট, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং বহুজাতিক কোম্পানীর সিইও একেএম শোয়েব।

এরপরই ক্লাশ ওয়ান থেকে ফাইভের শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় চমকপ্রদ শিশু বিতর্ক। এতে পৃথিবী বিখ্যাত চরিত্রে রূপদান করে শিশুরা। চরিত্রগুলো হল মার্ক জাকারবার্গ – (জান্নাতুল মাওয়া রেফা), মালালা ইউসুফ জাই (আতিকা ইসলাম ত্বিহা), শাহরুখ খান (নোমান ইবনে সিনান), দীপিকা পাড়ুকোন (অবন্তিকা তানহা), লিওনেল মেসি (রাজদ্বীপ প্রামাণিক), সাকিব আল হাসান (জামি আজমাইন প্রাঙ্গন), রাওলিং (উম্মে আরিশা নাওয়ার), টেইলর সুইফট (মাইমুনা হোসেন)। পাইলট চরিত্রে ছিলেন এনডিএফ বিডি মাগুরা জেলার সিনিয়র সংগঠক নাহিদুর রহমান দুর্জয়।

এরপর সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা ইংলিশ পাবলিক স্পিকিং কম্পিটিশন ও বাংলা বারোয়ারী বিতর্কে অংশ নেয়। এনডিএফ বিডির দুই দশকের পথচলাকে ঘিরে একটি বিশেষ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন সকলকে উপহার দেয়া হয়।

বিতর্ক বিষয়ক বিশেষ কর্মশালা কর্মশালা পরিচালনা করেন ইন্টারন্যাশনাল ডিবেটর চ্যাম্পিয়ন ডিবেটর এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার মোঃ শাইয়ান সাদিক ইশতি। এশিয়ান পার্লামেন্টারী ডিবেটের চরম উত্তেজনাকর ফাইনালে মুখোমুখি হয় সাভার ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।

ইউএন মডেল ডিবেটে বাংলাদেশ, ইরান, ইসরায়েল, সৌদিআরব, আমেরিকা ও রাশিয়া মূখপাত্র হয়ে বিতার্কিকরা মাতিয়ে তোলেন সারাদেশ থেকে আসা শিক্ষার্থীদের।

বিষয়:এনডিএফ বিডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…