অপরাধ

অপারেশন ডেভিল হান্টে ৬৩৯ জনসহ গ্রেপ্তার ১৬৩৮

অপরাধের জন্য হাতকড়া, বাংলাদেশ মানচিত্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মানচিত্রের পাশে হাতকড়া, অপরাধ ও আইনশৃঙ্খলা বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৬৩৯ জনসহ মোট এক হাজার ৬৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯০৯ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় পুরাতন বিদেশী পিস্তল একটি, এলজি একটি, পিস্তলের ম্যাগজিন একটি, শর্টগানের শাসা কার্তুজ একটি, ধারালো চাপাতি একটি, ধারালো বটি একটি, ছোরা দুটি উদ্ধার করা হয়েছে।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট গ্রেপ্তার পুলিশ সদরদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…