চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়োগ পেলেন ৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ২১, মে ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
জনপ্রিয় জনতা ভিড়ের মধ্যে, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অনশনসহ পাঁচ মাসের বেশি সময় ধরে আন্দোলনের পর ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের সুপারিশ পেয়েও বাদ পড়া ১৬২ জন প্রার্থী অবশেষে চাকরি পাচ্ছেন।

মঙ্গলবার (২০ মে) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বিএসএস ক্যাডার সার্ভিসের ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের সুপারিশ পাওয়া ৬৫ জন এবারও বাদ পড়েছেন।

২০২৪ সালের ৩০ ডিসেম্বর দ্বিতীয় দফায় নিয়োগের প্রজ্ঞাপন থেকে ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২২৭ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল।

ওই প্রজ্ঞাপনে প্রথম দফায় নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ২ হাজার ১৬৩ জনের মধ্যে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের জন্য দ্বিতীয় দফায় প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

চলতি বছরের প্রথম দিন, অর্থাৎ গত ১ জানুয়ারি থেকে এসব প্রার্থী নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন।

সবশেষ গত ২৯ এপ্রিল থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থী নিয়োগ পেতে এবং ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন।

Reneta

এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব প্রার্থীর বাদ পড়ার পর গত ২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছিল, ৪৩তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জন প্রার্থী ‘গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িক অনুপযুক্ত’ হয়েছেন। তাদের পুনর্বিবেচনার আবেদন করার সুযোগও দেয়া হয়েছিল।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন-পিএসসি।

ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশ করা ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৩তম বিসিএসনিয়োগ পেলেনবাদ পড়া ১৬২ জন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT