আন্তর্জাতিক

১৬ বছরের কিশোরীর এআই কোম্পানির মূল্য ১৩৩ কোটি টাকা

একজন তরুণ নারী বক্তা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ নারী বক্তা ফিউচার ফোরাম অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, পেছনে লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক বছর আগে অর্থ্যাৎ ২০২২ সালে ১৬ বছর বয়সী ভারতীয় কিশোরী প্রাঞ্জলি অবস্থি একটি এআই কোম্পানি শুরু করেন। এখন ওই কোম্পানির মূল্য ১৩৩ কোটি টাকায় পৌঁছেছে। কোম্পানিতে রয়েছে ১০ জন কর্মচারীও।

বুধবার ১১ অক্টোবর এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১১ বছর বয়সে পরিবারের সাথে ফ্লোরিডায় চলে যান প্রাঞ্জলি অবস্থি। আর তখন থেকেই কম্পিউটার বিজ্ঞান এবং প্রতিযোগিতামূলক গণিতের বিশ্বে প্রবেশ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জানুয়ারিতে ডেলভ.এআই নামের একটি কোম্পানি চালু করেন অবস্থি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৩২ কোটি ৫৫ লাখ টাকা। তার এই কোম্পানিতে কাজ করছেন ১০ জন। কোম্পানির প্রাথমিক উদ্দেশ্য হল অনলাইন বিষয়বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট তথ্য অ্যাক্সেস করতে গবেষকদের সাহায্য করা।

শিশু থেকেই প্রযুক্তির প্রতি ভালো লাগা কাজ করে অবস্থির। তার বাবাও একজন প্রকৌশলী, যিনি তাকে সবসময়ই তার কাজে সহযোগিতা করেন। তার বাবা উৎসাহ এবং উদ্দিপনা থেকেই মাত্র ৭ বছর বয়সে কোডিং নিয়ে কাজ শুরু করেন তিনি।

১৩ বছর বয়সে তিনি স্কুলে যাওয়ার পাশাপাশি মেশিন লার্নিং প্রকল্পে কাজ করে ফ্লোরিডা ইন্টারনাল ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের গবেষণা ল্যাবে ইন্টার্ন করা শুরু করেন। কোভিডের সময় সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা ইন্টার্ন করতেন তিনি।

তার ইন্টার্নশিপের দিনগুলোতে কীভাবে এআই সমস্যার সমাধান করতে পারে তা নিয়ে ভাবতে শুরু করেন। আর সেখান থেকে ডেলভ.এআই এর ধারণাটি নিয়ে কাজ করেন।

বিষয়:এআই ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…