আন্তর্জাতিক

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলার ফলে ধ্বংসস্তূপ ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে, আহত ও নিহতের সংখ্যা বাড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইয়েমেনে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।

আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনের আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসলে সেটি বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হামলার দায় স্বীকার করে বিবৃতিতে জানায়, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।

আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখাটি বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। গত কয়েক বছরে দক্ষিণ ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে একিউএপি। মূলত সেনাবাহিনীকে লক্ষ্য করে এই গোষ্ঠীটি বিভিন্নি হামলা চালিয়ে থাকে।

বিষয়:আত্মঘাতী হামলাইয়েমেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…