খাগড়াছড়ি

দীঘিনালায় আবারও আগুন, ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি

দীঘিনালায় অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীঘিনালায় অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী বাজারে আবারও আগুনের ঘটনা ঘটেছে। এবার পুড়েছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান। মধ্যরাতে দ্রুত ছড়িয়ে পড়া আগুন দীঘিনালা, খাগড়াছড়ি এবং লংগদু থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে।

বুধবার (২৬ মার্চ) গভীর রাত দেড় টায় তৃপ্তি রেষ্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে রেষ্টুরেন্ট, কাপড়, হার্ডঅয়ার ও মুদি দোকান।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মোহাম্মদ জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়াবে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ আগুনে বোয়ালখালী বাজারের বহু দোকানপাট পুড়ে যায়। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙ্গালী দাঙ্গায় আরো একবার পুড়েছিল এই বাজারটি।

বিষয়:ক্ষয়ক্ষতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…