অপরাধ

পুলিশের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৫৬৮

পুলিশের লোগো সহ পুলিশ সদস্যরা সারাদেশে অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের লোগো সহ পুলিশ সদস্যরা সারাদেশে অভিযান চালাচ্ছে, যা দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৫৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১১ জন রয়েছে।

আজ রবিবার (১২ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে মোট ১ হাজার ৫৬৮ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি দেশীয় লোহার ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।

বিষয়:২৪ ঘণ্টায় গ্রেপ্তার পুলিশের অভিযানে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…