অপরাধ

ট্রাফিক আইনে ডিএমপির ১৫০০ মামলা, ৫৬ লাখের বেশি জরিমানা

ট্রাফিক পুলিশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক পুলিশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে, ঢাকা শহরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫০০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ বিষয়ে ৫৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

আজ বৃহস্পতিবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এছাড়াও অভিযানকালে ১১৩ টি গাড়ি ডাম্পিং ও ৭০ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:জরিমানা ডিএমপির ট্রাফিক বিভাগ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…