চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৫ বছরের দৃশ্যমান উন্নয়ন হয়েছে দুর্নীতিকে জায়েজ করার জন্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
প্রধান বক্তা ভাষণ দিচ্ছেন, বাংলাদেশি নেতা, প্যাডে বসে, অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৫ বছরের দৃশ্যমান উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের দুর্নীতিকে জায়েজ করার জন্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. নূরুল ইসলাম বুলবুল।

আজ ২২ জানুয়ারি বুধবার ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এসব উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে মেরুদণ্ডহীন করেছে। বিদেশে জনগণের টাকা পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে। যেই ব্যাংক জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে, সেই ব্যাংক দখল করে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাংকের ৭২ হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে হারাম-হালাল এক সাথে চলতেই থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সুদ প্রথা বিলুপ্ত হয়ে যাবে। ব্যাংক, বীমায় সুদ ব্যবস্থা থাকবে না। ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দখলদারিত্ব থাকবে না। সমাজে কোন বৈষম্য থাকবে না। ফলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

তাই আগামীর বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ভূমিকা রাখতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি। আর অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। ব্যবসায়ীরা সৎ হলে দেশের মানুষ স্বস্তি পায়। দেশ ও জাতির স্বার্থে ইসলামের আদর্শে ব্যবসা করতে হবে।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আই.বি.ডব্লিউ.এফ’র চাঁপাইনবাবগঞ্জ জেলার উপদেষ্টা অধ্যাপক লতিফুর রহমান, আই.বি.ডব্লিউ.এফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, আই.বি.ডব্লিউ.এফ এর রাজশাহী জোন সভাপতি অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুল। সম্মেলনে আইবিডব্লিউএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগ: জামায়াতে ইসলামীমো. নূরুল ইসলাম বুলবুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ

পরবর্তী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা

পরবর্তী
বিক্ষোভরত ছাত্ররা কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা

প্রেমের পোশাকে সুন্দরী নারী, নদীর পাড়ে শান্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

'সুন্দর লাগছে' শোনার চেয়ে অভিনয়ের প্রশংসা শুনতে ভালো লাগে

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT