চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ‘নমামি গঙ্গে’র প্রকল্পকেন্দ্রে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সদস্য ছাড়াও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পিপালকোটির আউটপোস্ট ইনচার্জ। এছাড়াও আহত হয়েছেন শতাধিক।

বুধবার ১৯ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার গভীর রাতে চামোলি জেলার অলকানন্দা নদীর পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতদের অধিকাংশই ‘নমামি গঙ্গে’ প্রকল্পকেন্দ্রের শ্রমিক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও প্রতিবেদনে বলা হয়।

Banglabid

চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকল্পের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায়। উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজ চলছে। আহতদের হেলিকপ্টারে করে হৃষীকেশ এমসে স্থানান্তরিত করা হচ্ছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।’

উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জানান, পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং পাঁচজন হোম গার্ডসহ ১৫ জন মারা যান। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনাস্থলের একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। তবে তদন্তের পর বিষয়টি বিস্তারিত জানা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরাখণ্ডভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও মেসি-বুসকেটসের সতীর্থ হলেন আলবা

পরবর্তী

বড় লক্ষ্যে ভারতের সামনে ধুঁকছে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় লক্ষ্যে ভারতের সামনে ধুঁকছে বাংলাদেশ

হুমায়ূন আহমেদ বক্তৃতা দিচ্ছেন, বাংলায় জনপ্রিয় লেখক ও নাট্যকার. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদ: আপনি আছেন, আপনি থাকবেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT