স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, রোগীরা শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, রোগীরা শয্যাশায়ী ও চিকিৎসা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটিতে পাঁচজন এবং ঢাকা সিটির বাইরে ১০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৪৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে তিন হাজার ১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ৭৭৪ জন এবং শহরের বাইরে দু’হাজার ৩৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়:আজকের ডেঙ্গু অবস্থাডেঙ্গুডেঙ্গু ২০২৩
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…