আন্তর্জাতিক

কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, ১৫ যাত্রী নিহত

কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা, ধোঁয়া ও ক্ষতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠমান্ডু বিমানবন্দরে বিমান দুর্ঘটনার ফলে ধোঁয়া ও ক্ষতি দৃশ্য, ব্যাপক জনসমাগম ও উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পর ১৫ জনে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিমান উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়ে রানওয়েতে ছিটকে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, আজ সকাল ১১টার দিকে পোখারাগামী সৌর্য এয়ারলাইন্সের বিমানটিতে ক্রু ও কারিগরি স্টাফসহ অন্তত ১৯ জন ছিলেন। এদের মধ্যে ১৫ জনের লাশ উদ্ধারের কথা বলা হলেও অন্যদের বিষয়ে কিছু জানানো হয়নি।কাঠমান্ডু বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়।

ঘটনাস্থল থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান ওই মুখপাত্র। তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে।

বিষয়:নেপালে বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনা বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…