চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর

আবুল কালাম আজাদআবুল কালাম আজাদ
২:০৪ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২৫
জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা চারজন নারী, ছয়জন পুরুষ ও পাঁচজন শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে।

রাত ৯টার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে তলুইগাছা ক্যাম্পের সুবেদার আবুল কাশেম একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, আটক বাংলাদেশি নাগরিকরা গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেন। রাত ৯টায় তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭), তার ছেলে মিলন গাজী (১৯), একই উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মালেক সরদারের ছেলে জাফরুল ইসলাম (৩৮), জাফরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৮), তার ছেলে জামসেদ আলী (১২), তাদের মেয়ে জিম সুলতানা (০৩), একই উপজেলার ৪নং কয়রা গ্রামের ওমর আলী সরদারের ছেলে এলেম সরদার (১৯), এলেম সরদারের স্ত্রী আকলিমা খাতুন (৪৪), তাদের মেয়ে আছিয়া খাতুন (১১), একই উপজেলার মহারাজপুর গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে আহসান হাবিব খোকন (৪২), আহসান হাবিব খোকনের স্ত্রী রওশান আরা বেগম (৩৮), আহসান হাবিবের ছেলে সোহান গাজী (০৫), একই জেলার ডুমুরিয়া উপজেলার সাহসজয়খালি গ্রামের সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল (১২), বক্কর সরদারের মেয়ে রেশমা খাতুন (২২) ও সবুজ মোড়লের মেয়ে রাজিয়া খাতুন (০৭)।

আটককৃত ফজিলা খাতুন জানান, তারা ২০ বছরের ও বেশি সময় ধরে অবৈধপথে ভারতে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতেন।

Reneta

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, বুধবার রাত ৯টার দিকে ১৫জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটকদের ঠিকানা যাচাই করে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমুদিয়া ক্যাম্পতলুইগাছা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT