বাংলাদেশ

বন্যায় প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি

বন্যার পানিতে ডুবে গেছে গ্রামাঞ্চল ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ডুবে গেছে গ্রামাঞ্চল, মানুষজন জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর বিক্রম।

মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির নিরূপণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

তিনি বলেন: সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে পুনর্বাসন কর্মসূচিও শুরু হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন। মৃত্যের সংখ্যা ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন বলে এসময় জানান তিনি।

বিষয়:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…