চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নি নিরাপত্তা নিশ্চিতে বুয়েট শিক্ষার্থীদের ১৪ দফা দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিক্ষোভকারীরা অগ্নি নিরাপত্তা ও শিক্ষার্থীদের দাবির পক্ষে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বেইলি রোডে আগুনে প্রাণ হারানো বুয়েটের দুই শিক্ষার্থীসহ অন্যদের স্মরণে দোয়া মাহফিল ও মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২ মার্চ) দুপুরে বুয়েট ক্যাম্পাসে কর্মসূচিতে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ১৪ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো: বেইলি রোডের দুর্ঘটনার মতো সকল অসাবধানতাজনিত দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তির আওতায় আনা। এ রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।বাণিজ্যিক এবং অন্যান্য ভবনে বিল্ডিং কোডসহ জরুরি সকল কোড অবশ্যই মেনে চলা এবং কোনো কোড অমান্যকারী বা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ব্যবহার করার অনুমতি না দেওয়া। প্রতিটি ভবনের জন্য রাজউক থেকে দেওয়া নিরাপত্তা লাইসেন্স মেনে চলা এবং নিয়মিত মনিটর করা। বিল্ডিং কোড সম্পর্কে জানার জন্য দক্ষ জনবল এবং সেই দক্ষ জনবলের জবাবদিহির ব্যবস্থা করা। গ্যাসপূর্ণ সিলিন্ডারগুলো একটি ভবনে প্রবেশের বা প্রস্থানের পথে/স্থানে না রাখা। কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি বাণিজ্যিক ভবনের অগ্নিব্যবস্থাপনা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন করা; সকল বিল্ডিংয়ে অগ্নিনির্বাপণের জন্য জরুরি সকল সামগ্রী এবং মার্কিং/চিহ্ন যাতে সব সময় থাকে তা নিশ্চিত করা। বাণিজ্যিক কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনকল্যাণ কেন্দ্রে অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং প্রশিক্ষণ বাধ্যতামূলক করা। প্রতিটি ভবনে প্রয়োজনীয় সংখ্যক এবং প্রশস্ত ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা করা। ইমার্জেন্সি এক্সিট এবং সিঁড়িগুলো ফাঁকা, পরিষ্কার ও ব্যবহারযোগ্য অবস্থায় রাখা। অনুমোদন ছাড়া ভবন ব্যবহারের প্রকৃতি (যেমন আবাসিক থেকে বাণিজ্যিক) পরিবর্তন না করা। একই ভবনে স্বল্প জায়গা নিয়ে বানানো বিভিন্ন রেস্টুরেন্টের কাঠামো পরিবর্তন করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

ট্যাগ: দাবিবুয়েটবেইলি রোডে অগ্নিকাণ্ডমানববন্ধনশিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে প্রতিদিন কলা খাওয়া প্রয়োজন

পরবর্তী

সন্তান জন্মদানে অনীহা কেন কোরিয়ার নারীদের?

পরবর্তী
কোরিয়ার নারীদের সন্তান জন্মদানে অনীহা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান জন্মদানে অনীহা কেন কোরিয়ার নারীদের?

নদীর পাড়ে বর-কনের ঐতিহ্যবাহী বাঙালি সাজে সাজানো ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে জমলো না কিরণ-আমিরের ‘লাপাতা লেডিস’!

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT