চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিয়ালের কামড়ে আহত হয়ে ১৪ জন হাসপাতালে

এস কে রাসেল এস কে রাসেল
৭:১৬ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শিয়ালের কামড়ে আহত ১৪ জনের জন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সোয়েব মোল্লা নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকার মহাখালী আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে শিয়ালের কামড়ে আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন, পৌর শহরের চন্ডিবের এলাকার কাজী আল আমিন (৪০), শুভ (২২), আলম (২০), সোয়েব মোল্লা (৫০), তমাল খা (২৪), অনিক মোল্লা (২৬), পুলতাকান্দা এলাকার সোলেয়মান (৩৬), ভৈরবপুর গ্রামের আরমান (২৬), উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রবিন মিয়া (১৯) মধ্যচর গ্রামের সোহেলা বেগম (৩০), রুবেল (২৮), ফরিদ মিয়া (৪৩), জামালপুর গ্রামের মোশারফ (৩৫) ও পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার তানভীর (২৬)।

শিয়ালের কামড়ে আহত অনিক মোল্লা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমার ভেজা কাপড় শুকাতে অন্য বাসায় যেতে গেট খুললে হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আমি আমার সঙ্গে থাকা বালতি দিয়ে শিয়ালটিকে আঘাত করে সরিয়ে দেই। কিন্ত পরবর্তীতে শিয়ালটি আবারও দৌড়ে এসে আমার হাত ও পায়ে কামড় দেয়। পরে আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক বলেন, শিয়ালের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে কেউ বাসা থেকে বের হতে চাইছে না। রাতে আমার ঘরের সামনে যখন শিয়াল কামড় দিতে আসে তখন আমি লাঠি-বল্লম নিয়ে তাড়া করি। পরে এলাকাবাসী মিলে পাগলা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহরাব হোসেন সৌরভ জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা ও পৌর শহরের ১৪ রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মহাখালীর আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে। আহতদের ইমুনিগ্লুভিন টিকা দেওয়া হয়েছে। সম্ভবত শিয়ালটি রেবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যারা আক্রান্ত তারা দ্রুত ভ্যাকসিন নিলে আর ক্ষতি হবে না। তবে সঠিক চিকিৎসা না পেলে রোগী মৃত্যু হওয়ার সম্ভবনাও রয়েছে।

ট্যাগ: কিশোরগঞ্জের ভৈরবশিয়ালের কামড়ে আহত ১৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের কোন উদ্বেগ নেই: ওবায়দুল কাদের

পরবর্তী

কোটালিপাড়ায় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার বৈঠক

পরবর্তী
কোটালিপাড়ায় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটালিপাড়ায় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার বৈঠক

প্রবাসী সানাউল্লাহ হেলিকপ্টারে চড়ে গ্রামে পরিবারের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টারে চড়ে স্ত্রী সন্তানসহ নিজ গ্রামে প্রবাসী সানাউল্লাহ

সর্বশেষ

ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আগস্ট ২৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT