অন্যান্য খেলা

ফ্রেঞ্চ ওপেনে নতুন রাজা আলকারাজ

ফ্রেঞ্চ ওপেনে নতুন চ্যাম্পিয়ন আলকারাজের ট্রফি জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

আলকারাজ ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টে ট্রফি হাতে বিজয় উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফ্রেঞ্চ ওপেনের ছেলেদের এককে মিলল নতুন রাজার। প্রত্যাবর্তনের গল্প লিখে জার্মানির আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের কার্লোস আলকারাজ।

১২৩তম আসরে ফাইনালে ৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে জভেরেভকে ৩-২ সেটে হারিয়েছেন স্প্যানিশ তারকা। আলকারাজের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা এটি। আগে উইম্বলডন ও ইউএস ওপেন জিতেছেন। চার গ্র্যান্ড স্লামের মধ্যে শুধু অস্ট্রেলিয়ান ওপেন জেতা বাকি ২১ বর্ষী তারকার।

অন্যদিকে নিজের দুই গ্র্যান্ড স্লাম ফাইনালেই পরাজয় দেখলেন ২৭ বর্ষী জভেরেভ। ২০২০ ইউএস ওপেনের ফাইনালে ২-০ সেটে এগিয়ে গিয়েও অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে ৩-২ সেটে হেরে যান।

প্যারিসে লাল কোর্টের লড়াইয়ে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জয় পেয়েছিলেন আলকারাজ। পরের দুই সেটে জভেরেভের কাছে হেরে যান ২-৬, ৫-৭ ব্যবধানে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান। জভেরেভকে পাত্তা না দিয়ে পরের দুই সেট ৬-১ ও ৬-২ ব্যবধানে জিতে শিরোপা নিজের করে নেন স্প্যানিশ তারকা।

বিষয়:আলকারাজ জভেরেভ ফ্রেঞ্চ ওপেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…