সালমান, আনিসুল, ইনু-পলকসহ ১৪ জনকে নতুন ৪৭ মামলায় গ্রেপ্তার

ছবিতে ১৪ জনের ছবি দেখা যাচ্ছে, যারা নতুন ৪৭ মামলায় গ্রেপ্তার হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৪ জনকে পৃথক ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ১৪ অক্টোবর বিবিসির লাইভ আপডেট থেকে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়, এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় ভুক্তভোগীরা দায়ের করেন। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে এসব মামলা করা হয়।
সোমবার সকালে এসব অভিযুক্তকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা সাতটি থানার পৃথক ৪৭ মামলায় ১৪ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।






