আন্তর্জাতিক

জাপানে ভারি তুষারপাতে নিহত ১৪

জাপানে ভারি তুষারপাতের কারণে গাড়ি ও রাস্তায় তুষার জমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে ভারি তুষারপাতের কারণে গাড়ি ও রাস্তায় তুষার জমে গেছে, একজন ব্যক্তি তুষার সরাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়ামাগাতাসহ দেশটির বিভিন্ন অংশে গত কয়েক দিনে ভারি তুষারপাতে অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

জাপান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

২০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

রোববার দুপুর পর্যন্ত যে ১৬৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর।

তুষার ঝড়ের কারণে উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।

বিষয়:জাপান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…