লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৈললমারিতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি নামের এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার বয়স ছিল ১৩ বছর।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। বুধবার ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীর চর এলাকার ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজন কাজের সুবাদে তাকে বাড়িতে একা রেখে যায়। নির্জন এলাকায় বাড়ি ও বাড়ির চারপাশে ভুট্টা ক্ষেত থাকার সুযোগে নিহত জান্নাতিকে ধর্ষণকারী বাড়ির পেছনে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে হত্যা করে।







