চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জের সাবেক এমপিসহ ১৩ জনকে আসামী করে মামলা

জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম
৩:৩০ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
সাবেক এমপি সহ ১৩ জনের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন ও আওয়ামী লীগ নেতা আমিনুলসহ ১৩ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী।

বুধবার (২৩ অক্টোবর) সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে এই মামলা দায়ের করেন তিনি। মামলার বাদী তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় অবৈধ ও অর্থের বিনিময়ে নিয়মনীতি উপেক্ষা করে নিয়োগ প্রদানের অভিযোগ এনেছেন।

বাদী মামলায় উল্লেখ করেছেন, ২০২০ সালে তাহিরপুর হিফজুল উলুম আলীম মাদ্রাসার উপাধক্ষ্য, হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে চাকুরিবিধি লঙ্ঘন হয়েছে। আসামিরা ক্ষমতার দাপট দেখিয়ে এবং তৎকালীন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের মদদে অর্থ লেনদেনের মাধ্যমে অযোগ্য, অদক্ষ দুর্নীতিবাজ লোকজনকে চাকুরির জন্য মনোনীত করেন।

এই অনিয়মের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়েরের জন্য ওই সময় দুর্নীতি দমন কমিশনের সিলেট অফিসে গেলেও তারা মামলা বা অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করেন। তৎকালীন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন নিয়োগ প্রদানের সকল প্রকার দুর্নীতিতে জড়িত থাকায় সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষই অভিযোগ আমলে নেয়নি।

বিগত সময় জুলুমতন্ত্র কায়েম থাকায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেন। বাদী অবৈধ নিয়োগ বাতিল এবং দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন জানান। মামলায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, সিলেট আলিয়া মাদ্রাসার এক অধ্যাপকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, মাদ্রাসার অধ্যক্ষ মুহিবুর রহমান, সদস্য তাজিমুল ইসলাম দোলাল, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যাপক আলী আহমদ খাঁন, ভাটি তাহিরপুরের শাহাদা আক্তার ও শরিফুল ইসলাম, চারাগাঁওয়ের সাইফুল ইসলাম, লক্ষীপুরের আবু আলী, ব্রাহ্মণগাঁওয়ের আজিজুল ইসলাম ও আবু সাঈদসহ আরও কয়েকজন।

বাদীর আইনজীবী আবুল বাশার জানিয়েছেন, মামলাটি আদালত গ্রহণ করেছেন। তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০২০ সালে একই বিষয়ে একই আদালতে মামলা হয়েছিল, সেই মামলা এখনও তদন্তাধীন আছে। একই বিষয়ে আবার এখন মামলা কেন বুঝতে পারছি না।

ট্যাগ: এমপিমামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কের হামলায় ২৭ সিরিয়ান নাগরিক নিহত

পরবর্তী

আফ্রিকা কাপ ফাইনালে খেলা মরক্কোর মিডফিল্ডার মারা গেছেন

পরবর্তী
মরক্কোর মিডফিল্ডার ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকা কাপ ফাইনালে খেলা মরক্কোর মিডফিল্ডার মারা গেছেন

লেবাননে ইসরায়েলি হামলার সময় ধোঁয়া ও বিস্ফোরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ গণমাধ্যমকর্মী নিহত

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT