বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে তিনজন এবং এর বাইরে ১০ জন। এই নিয়ে চলতি বছরে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১২২ জনে।

বুধবার ১১ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’হাজার ৪২৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫৭৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮৪৬ জন।

বিষয়:আজকের ডেঙ্গু অবস্থা ডেঙ্গু ডেঙ্গু ২০২৩ ডেঙ্গু আপডেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…