১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা ‘১৩ নম্বর ফেকুওস্তাগার লেন’ এর ৬০ বছর পূর্তিতে, চ্যানেল আইয়ের পর্দায় হয়েছে এই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।
মঞ্চনাটক শান্তি নিকেতন অবলম্বনে বশির হোসেন পরিচালিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হচ্ছে। চলচ্চিত্রটির মধ্য দিয়ে সেসময়ের সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্ম জানতে পারবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা।






