কক্সবাজার

টেকনাফে পালিয়ে এল বিজিপির ১৩ সদস্য

বিজিপির ১৩ সদস্য সমুদ্র সৈকতে পালিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিপির ১৩ সদস্য সমুদ্র সৈকতে পালিয়ে যাচ্ছে, পুলিশ ও সৈন্যরা পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে আবারও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্য জীবন বাঁচাতে কক্সবাজারের টেকনাফে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (১৪ আগস্ট) সকালে টেকনাফের সাবরাং ও নাজিরপাড়া নাফ নদের পয়েন্ট দিয়ে পালিয়ে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছে। তারা বিজিবি হেফাজতে রয়েছে। আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

বিষয়:বর্ডার গার্ড পুলিশ বিজিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…