চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন আসন থেকে নৌকার মনোনয়ন কিনলেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নৌকার মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন টাইগার অলরাউন্ডার।

মাগুরা-১ ও মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি। সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে।

গত বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিল করতে হবে। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হয়েছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এরপর আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার থেকে মনোনয়ন বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথম দিনে ১০৬৪টি ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। মনোনয়ন বিক্রি করে দলটির প্রথম দিনে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা। সবচেয়ে বেশি মনোনয়ন বিক্রি হয়েছে ঢাকা বিভাগে, ২১৩টি ফরম বিক্রি হয়েছে এই বিভাগের আসনগুলোতে। এছাড়া চট্টগ্রামে ১৯৮টি, রাজশাহীতে ১৬৯টি, খুলনায় ১২৫টি, রংপুরে ১০৯টি, ময়মনসিংহে ১০৫টি, বরিশাল ৭৫টি এবং সিলেট বিভাগ থেকে ৫৫ জন প্রার্থী নৌকার মনোনয়ন কিনেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগকাজী হাবিবুল আউয়ালঢাকা-১০দ্বাদশ সংসদ নির্বাচননৌকামাগুরা-১মাগুরা-২লিড স্পোর্টসসাকিবসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT