চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুল্ক আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কংগ্রেসের অনুমোদন ছাড়া শুল্ক আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের একটি জোট মামলা করেছে। রাজ্যগুলো বলেছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এই শুল্ক আরোপ করতে পারেন না।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উন্মাদ শুল্ক পরিকল্পনা কেবল অর্থনৈতিকভাবে বেপরোয়া নয়, এটি অবৈধ।

এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যটি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন মিনেসোটা, নিউ ইয়র্ক, ওরেগন এবং অন্যান্য রাজ্যের দায়ের করা মামলায় যোগ দিয়েছে। যদিও এক সপ্তাহ আগে পৃথকভাবে ক্যালিফোর্নিয়াও ট্রাম প্রশাসনের বিরুদ্ধে একই ধরণের একটি মামলা করে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বাজারকে অস্থির করে তুলেছেন, তার ‘স্বাধীনতা দিবসের ঘোষণা’য় অসংখ্য দেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প কয়েক দশকের মুক্ত বাণিজ্য নীতিকে উল্টে দিয়েছেন।

ট্রাম্প চীনের উপর অতিরিক্ত ১৪৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন। তার প্রতিবাদে বেইজিং মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে প্রতিক্রিয়া জানিয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘চীনের সাথে ন্যায্য চুক্তি’ করার জন্য কাজ করছেন। তবে ইতোমধ্যে তিনি অন্যান্য বাণিজ্য অংশীদারদের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং আরও শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন।

Reneta

বুধবার দায়ের করা মামলায়, রাজ্যগুলো যুক্তি দেয় যে ১৯৭৭ সালে প্রণীত আইন ট্রাম্পকে শুল্ক আরোপের জন্য জরুরি ব্যবস্থা ব্যবহার করার অনুমতি দেয় না, যা সাংবিধানিকভাবে কংগ্রেসের জন্য সংরক্ষিত।

মামলার অভিযোগে বলা হয়, যেকোন কারণেই জরুরি অবস্থা ঘোষণা করা তার সুবিধাজনক মনে হোক না কেন, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী পণ্যের উপর বিশাল এবং সর্বদা পরিবর্তনশীল শুল্ক আরোপের কর্তৃত্ব দাবি করে প্রেসিডেন্ট সাংবিধানিক শৃঙ্খলা লঙ্ঘন করেছেন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিশৃঙ্খলা এনেছেন।

তবে ট্রাম্প বলেন, তার সুরক্ষাবাদী নীতি যুক্তরাষ্ট্রে ম্যানুফেকচারিং খাতে কর্মসংস্থান ফিরিয়ে আনবে।

অন্যদিকে অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস বলেন, হোয়াইট হাউস যা-ই দাবি করুক না কেন, শুল্ক হল একটি কর যা অ্যারিজোনার ভোক্তাদের উপর চাপানো হবে।

বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে, ট্রাম্পের অনুমোদনের রেটিং তার ক্ষমতা গ্রহণের প্রথম তিন মাসে ক্রমাগত হ্রাস পেয়েছে। এই সপ্তাহে তা সর্বনিম্ন ৪৪ শতাংশে পৌঁছেছে। তার নীতিগুলো কীভাবে জনগণের পকেটের ক্ষতি করছে তা তুলে ধরার জন্য ডেমোক্র্যাটরা এই সুযোগটি কাজে লাগাচ্ছেন।

গত সপ্তাহে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পের শুল্ক নীতিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ আত্মঘাতী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১২ অঙ্গরাজ্যের মামলাডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রশাসনমার্কিন প্রেসিডেন্টমার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT