চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় ১২ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

দক্ষিণ গাজার রাফা শহরের ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছেন। একটি আবাসিক এলাকায় ৮ জন ও মধ্য রাফা অঞ্চলে ৪ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় গাজার পশ্চিম তীরে জেনিনের কাবাতিয়া শহরে এক বাড়িতে অভিযান চালিয়ে তরুণ ফিলিস্তিনিদের গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে, ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির বন্ধ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বার্তা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হুমজা ইউসুফ।

উত্তর গাজায় ৬ মাস ধরে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাহিনী বাধা দিচ্ছে বলে জানিয়েছে,  জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা  (ইউএনআরডব্লিউএ)। খাদ্য সহায়তা কনভয়ে হামলায় জবাবদিহিতা চেয়ে ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ রেখেছে জাতিসংঘ।

গাজায় ল্যাভেন্ডার নামে এ-আই টার্গেটিং সিস্টেম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় হাজারো ফিলিস্তিনিকে চিহ্নিত করে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনার অভিযোগও উঠেছে। অপরীক্ষিত এআই সিস্টেম প্রয়োগ করে গণহত্যা বন্ধ করার আহ্বান জানান হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মার্ক ওয়েন জোনস।

পাশাপাশি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) ইসরায়েলি বিমান হামলায় তাদের ৭ জন সাহায্য কর্মী নিহত হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের কার্যক্রম বন্ধ করার পর গাজা উপত্যকার অনেক ফিলিস্তিনি খাদ্য সংকটে পড়েছেন।

Reneta

ডব্লিউসিকে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সপ্তাহে দুই মিলিয়ন মানুষকে খাবার পরিবেশন করে আসছিল। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছিল, ১ দশমিক ১ মিলিয়ন মানুষ চলমান শত্রুতা এবং যুদ্ধের কারণে  ক্ষুধার সম্মুখীন হচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ হাজার ৯৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৫৭৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজানিহত ১২যুদ্ধরাফাহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT