১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ২৫ বছরের নিচে এমপি নির্বাচন করা যাবে না আর ভোটার হতে নির্বাচন কমিশনের ১৭ বছর বয়সের সুপারিশের বিপক্ষে তাদের জোর অবস্থান।
রোববার (৪ মে) জাতীয় একমত্য কমিশনোর সাথে চার ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তারা বলেন, জাতীয় সংসদের মেযাদ পাঁচ বছর রাখার পক্ষেই তাদের সুপারিশ। হঠাৎ গজিয়ে উঠা ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রশ্নে ডেকে রাজনীতিকে কলুষিত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
এসময় কালক্ষেপন না করে দ্রুত ও যথা সময়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানান।
এসময় তিনি অভিযোগ করে বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা এক ঘণ্টায় বদলে দেবে বাংলাদেশ। এরকম অনেক বেশি উচ্চাকাঙ্খা চিন্তার থেকে বেরিয়ে ঐকমতের আহ্বান জানিয়েছেন দলটি।








