আন্তর্জাতিক

অবৈধভাবে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকাডুবিতে ১২ অভিবাসীর মৃত্যু

নৌকায় করে অবৈধ অভিবাসীরা যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকায় করে অবৈধ অভিবাসীরা যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা, অনেকের মৃত্যু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে যাওয়ার সময় ফরাসি উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়। তাদের অধিকাংশই নারী ও শিশু।

ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফজ্যাকেট ছিল না। নৌকাডুবির ঘটনায় এখনও দুইজন অভিবাসী নিখোঁজ রয়েছেন।

ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৫০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত সবাই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক। তবে উদ্ধারকারীরা তাদের নাগরিকত্ব সম্পর্কে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেননি।

এদিকে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাকে ভয়ংকর ও অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবারের আগ পর্যন্ত চলতি বছর নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টার সময় ৩০ জন অভিবাসী মারা গেছেন।

বিষয়:অভিবাসী ইংলিশ চ্যানেল নৌকাডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…