জনপদ

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১২ কিমি যানজট

ঘন কুয়াশার মধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়েছে।

আজ শুক্রবার ২৬ জানুয়ারি সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে গন্তব্যে যাওয়া যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েছেন।

পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে এলেঙ্গা ও ভূঞাপুর লিংক রোডে একাধিক সড়ক দুর্ঘটনা ও একটি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো ঠিক করতে সময় লাগায় এ যানজট শুরু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে গাড়িগুলো চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। অল্প সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

বিষয়:ঘন কুয়াশা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…