ফিলিপাইনে ফেরিতে আগুন: ১২ জনের মৃত্যু

ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে, নিহতের সংখ্যা বাড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফিলিপাইন দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে প্রায় ২৫০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরিতে মধ্যে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও এখনও নিখোঁজ রয়েছে ৭ জন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, আগুন লাগার পর অনেকেই আতঙ্কিত হয়ে ফেরি থেকে লাফ দেয়। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
অঞ্চলটির গভর্নর বলেছেন, ফেরির মধ্যে থাকা ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিটি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলো শহরের দিকে যাচ্ছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






