অর্থনীতি

ভারত থেকে এলো ১১ হাজার ৫০০ মেট্রিক টন চাল

শ্রমিকরা চালের বস্তা উত্তোলন করছে বন্দরে, দুই জাহাজে ভিড়েছে ৩৫ হাজার মেট্রিক টন চাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্দরে চালের বস্তা উত্তোলন ও stacking, দুই জাহাজে ভিড়েছে ৩৫ হাজার মেট্রিক টন চাল, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত থেকে আরও ১১ হাজার ৫০০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়:চাল চাল আমদানি ভারত থেকে চাল আমদানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…