চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দলীয় জোটে ফের ভাঙন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

তাফহিমুল ইসলাম সুজনতাফহিমুল ইসলাম সুজন
৬:৪৬ অপরাহ্ণ ০৫, জুন ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটে আবারও ভাঙন দেখা দিয়েছে। রাজনৈতিক আদর্শ ও নির্বাচনী সমঝোতায় বনিবনা না হওয়ায় জোট বা সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাধিক শীর্ষ নেতা।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাধিক সূত্র বলছে, জোট গঠনের পর থেকেই জামায়াতে ইসলামী একক আধিপত্য ধরে রাখে। নিজেদের সিদ্ধান্ত জোট সঙ্গীদের ওপর চাপিয়ে দেয় জামায়াত। একইসাথে কর্মসূচি কি হবে তা আগে জামায়াত ঠিক করে তারপর জোটকে জানায়। লিয়াজু কমিটিতেও আলোচনার প্রয়োজন বোধ করে না দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি ১০টির মতো আসনে ছাড় চেয়েছিল জামায়াতে ইসলামীর কাছে, কিন্তু তাদের একটি আসনে ছাড় দেওয়া হয়নি। এ ছাড়া ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ অবমূল্যায়ন করার অভিযোগ করেছে দলটির শীর্ষ নেতারা।

আরেক সূত্র বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে হেফাজত মতাদর্শের চারটি দল নির্বাচনী ঐক্য গঠন করে। সেই চার দলের একটি দল খেলাফত আন্দোলন। হেফাজতের চাপের কাছে নীতি শিকার করে জামায়াত জোট থেকে বের হয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সূত্রটি আরও বলছে, জামায়াতে জোটে থাকা ইসলামী দলগুলোকে সরকার থেকেও কিছুটা চাপ রয়েছে তবে তা সেভাবে নয়।

এই বিষয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী হেফাজতের চাপকে অস্বীকার করে বলেন, জামায়াতের সাথে আমাদের কোন জোট বা সমঝোতাই ছিল না, বের হওয়ার প্রশ্নই উঠে না। আমরা আগে থেকেই তো নেই।

খেলাফত আন্দোলনের নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক নেতা বলেন, আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সঙ্গে ইসলামী আন্দোলনের আমিরের বেয়াই (মেয়ের শশুর ) পারিবারিক সম্পর্ক রয়েছে। জামায়াতে ইসলামীর জোট ছাড়ার বিষয়ে ইসলামী আন্দোলনের আমিরের চাপ রয়েছে বলে মত তাদের।

Reneta

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আগে ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে জোটের অন্যতম এই শরিক দলটি আসন অসন্তোষের জেরে জোট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘আমরা তো ১১ দলীয় ঐক্য আর নেই। জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সঙ্গে সমঝোতা না হওয়ায় তখন থেকেই একপ্রকার জোটে নেই। আসন দেওয়ার কথা ছিল কিন্তু তা শেষ পর্যন্ত তা হয়নি‌।’

আর কি কি কারণে জোট থেকে বের হয়ে যাচ্ছেন জানতে চাইলে মাওলানা মুজিবুর রহমান হামিদী দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সাথে কথা বলতে বলেন। তিনি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন না।

দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর কাছে জানতে চাইলে তিনি আবার মাওলানা মুজিবুর রহমান হামিদীকে দেখিয়ে দেন।

আর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ চ্যানেল আইকে বলেন, খেলাফত আন্দোলন এখন পর্যন্ত আমাদের সঙ্গেই আছে, আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। আমাদের সঙ্গে তারা সবসময় যোগাযোগ রাখছে। ১১ দলীয় জোটের মধ্যে কোন মতবিরোধ নেই বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১ দলীয় জোটখেলাফত আন্দোলননির্বাচনী সমঝোতা
শেয়ারTweetPin

সর্বশেষ

আনিকা পেশাদার, সময়ের সাথে উন্নতি করবে: বাটলার

জুন ৫, ২০২৬

ফাইনাল প্রতিপক্ষ ভারতকে সম্মানই দেখাচ্ছেন বাংলাদেশ কোচ

জুন ৫, ২০২৬

১১ দলীয় জোটে ফের ভাঙন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সান মারিনোর বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ

জুন ৫, ২০২৬

সাফের হ্যাটট্রিক ফাইনালে শিষ্যদের কাছে যা চাইলেন বাটলার

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT