গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা সিটিতে ৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৩ জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫৪৮ জন মারা গেছেন।
আজ ২৭ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৭ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৯২০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪০৭ জন ভর্তি হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪ হাজার ৩৫৪ জন রোগী।







