দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্য ঢাকা সিটিতে ৭ জন আর সিটির বাইরে মারা গেছেন ৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৯৮ জন মারা গেলেন।
আজ রোববার ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় নতুন করে ২৯০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৬৩ জন।







