ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রতিবন্ধী যুবকদের সহায়তা দিতে ব্যবহৃত একটি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছেন।
বিবিসি জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে ফ্রান্সের পূর্বাঞ্চলে অবস্থিত উইন্টজেনহেইম শহরে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পারে ফায়ার সার্ভিস। এর পরপরই ৮০ জন কর্মী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। উদ্ধারকর্মীরা ১৭ জনকে কটেজের ভিতর থেকে নিরাপদে বের করে নিয়ে আসে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরল্ড ডারমানিন বলেছেন, জার্মান সীমান্তের কাছের শহরে আগুন লেগে বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।








