চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানের আকাশে ১১টি চীনা বেলুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তাইওয়ানের আকাশে ১১টি চীনা বেলুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ান দ্বীপের কাছে ২৪ ঘন্টার মধ্যে ১১টি চীনা বেলুন শনাক্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৭ মার্চ)  মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তাইপে থেকে এএফপি এই খবর জানায়।

মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে বেলুনগুলো দেখা গেছে। বেলুনগুলোর সঙ্গে একই সময়ে তাইওয়ানের কাছে পাঁচটি চীনা সামরিক বিমান ও ছয়টি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়।

২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এএফপি’র হিসেব অনুযায়ী, এটি ছিল সর্বোচ্চ সংখ্যক বেলুনের রেকর্ড।

চীন দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে জোর দাবি করে আসছে এবং দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের হুমকি দিয়েছে। তবে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন স্ব-শাসিত দ্বীপটির চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন বাড়িয়েছে।

গত সপ্তাহে ২৪ ঘন্টার মধ্যে তাইওয়ান দ্বীপের কাছে ৪৫টি চীনা বিমানের উপস্থিতি রেকর্ড করার পর এই বছরের সর্বোচ্চ সংখ্যক বেলুন শনাক্ত করা হলো।

Reneta

একই সপ্তাহে তাইপে দ্বীপের দক্ষিণে ‘লাইভ-ফায়ার’ মহড়া চালানোর জন্য চীনের নিন্দা করেছে।

তবে বেইজিং একে ‘নিয়মিত প্রশিক্ষণ’-এর অংশ হিসেবে অভিহিত করে তাইওয়ানের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ পাল্টা অভিযোগ আনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১টিগুপ্তচর বেলুনচীনতাইওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT