আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে ১১টি গুমের অভিযোগ দাখিল হয়েছে। শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। অভিযোগে পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারও বাবা, কারও ভাই, কারও স্বজন নেই বহুদিন ধরে। এদের গুম করা হয়েছে অভিযোগ করে এর প্রতিকার চেয়েছেন তারা।







