ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা। আন্দোলনের নেতৃত্ব দেওয়া সিজেপি নেতারা রাজনীতিতে যোগ দেবেন কি না, এ নিয়ে এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন তারা। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ৩৬ দিনের রাজপথের আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ একদিকে যেমন জেন-জি’দের বিজয়, তেমনই মোদী সরকারের কাছে তা এক বড় ধাক্কা।






