ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
টানা ৩৬ দিন দিল্লির যন্তর মন্তরে মঞ্চ তৈরি করে বিক্ষোভ চালানোর পর শনিবার (২৫ জুলাই) আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যান। আন্দোলন শেষ হওয়ার পর যন্তর মন্তরের সেই অস্থায়ী মঞ্চও ভেঙে ফেলা হচ্ছে।
এদিকে আন্দোলনের কারণে বন্ধ থাকা মেট্রোস্টেশনগুলোও আবার চালু করা হয়েছে।
দীর্ঘদিনের এই বিক্ষোভের প্রভাবে যন্তর মন্তরের আশপাশের বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান কার্যত বন্ধ ছিল। পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার ১৬ থেকে ১৭টি মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।







