চট্টগ্রামের বিমানবন্দর সড়কে প্রবাসীদের লাগেজসহ সর্বস্ব কেড়ে নেওয়া, চালকদের জিম্মি করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই এবং মহাসড়কে বাস ডাকাতির সঙ্গে জড়িত চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মো. নুরুল আবছার এই তথ্য জানান।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে বলেন, বিভিন্ন রুটে নতুন সিএনজি অটোরিকশা টার্গেট করে যাত্রী বেশে উঠত। পরে সুবিধামত জায়গায় চালকের হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাই করে কাভার্ডভ্যানের মাধ্যমে তা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করত। এছাড়া মহাসড়কে বাস-ট্রাকে ডাকাতির মত বিভিন্ন ঘটনায় জড়িত বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে।







