আদালত

শপথ নিলেন হাইকোর্টের ১১ অতিরিক্ত বিচারপতি

হাইকোর্টের ১১ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের ১১ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণের সময়ের ছবি, যেখানে বিচারপতিরা একটি কক্ষে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন।

রোববার বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ জন অতিরিক্ত বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান।

অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেয়া ১১ জন হলেন: মো. শওকত আলী চৌধুরী (জেলা ও দায়রা জজ, পি. আর. এল.), মো. আতাবুল্লাহ (জেলা ও দায়রা জজ, কুমিল্লা), বিশ্বজিৎ দেবনাথ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), মো. আমিনুল ইসলাম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), মো. আলী রেজা (অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট), মো. বজলুর রহমান (রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট), কে, এম, ইমরুল কায়েশ (মহানগর দায়রা জজ- ঢাকা), ফাহমিদা কাদের (জেলা ও দায়রা জজ-টাঙ্গাইল), মো. বশির উল্লাহ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), এস, এম, মাসুদ হোসেন দোলন (অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট), এ, কে, এম, রবিউল হাসান, (অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট)।

আজকের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল।

বিষয়:বিচারপতি শপথ সুপ্রিম কোর্ট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…