বিনোদন

১০ম কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছোটকাকু সিরিজের ছবি

ছবিটি 'সিনেমা অব দ্য ওয়ার্ল্ড' বিভাগে নির্বাচিত হয়েছিলো

কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবের স্ক্রিনিং শিডিউল বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবের স্ক্রিনিং শিডিউল বোর্ডের ছবি দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন শিশু চলচ্চিত্রের তথ্য দেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্য অনুষ্ঠিত ১০ম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়ে গেল প্রখ্যাত কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর বিখ্যাত ছোটকাকু সিরিজ অবলম্বনে নির্মিত ছবি ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’।

কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’ ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছবিটি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছিলো।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবি সহ এবারের কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ৩০টি দেশের মোট ১১১টি ছবি। ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসবটির পর্দা নামে ২৯ জানুয়ারি।

বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। আরো আছেন অর্ষা, সীমান্ত প্রমুখ।

বিষয়:আফজাল হোসেন কলকাতা ছোটকাকু ফরিদুর রেজা সাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…