জনপদ

বরিশালে ১০ হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

ইউপি সদস্যের কাছ থেকে ইয়াবা ও অর্থ উদ্ধার, বরিশাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে ১০ হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক, পুলিশি অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও অর্থের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার বিকেলের দিকে এক অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সোহেল সরদার, ঢাকার বংশাল সোয়ারিঘাট এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের স্ত্রী সেলিনা আক্তার ও তার ছেলে ফোরকান হাওলাদার।

এই বিষয়ে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম বলেন, ঢাকা থেকে মা ও ছেলে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ইউপি সদস্য সোহেলকে দিতে আসছেন এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভুরঘাট এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। পরে সেলিনা ও ফোরকান বাস থেকে নেমে ইউপি সদস্য সোহেলের কাছে ইয়াবা দিতে যান। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন।

তিনি বলেন, এ ঘটনায় আটককৃত তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:ইউপি ইয়াবা বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…