চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ হাজার টাকা মেট্রোরেলের ক্যান্টিন ভাড়া, তদন্তের নির্দেশ হাইকোর্টের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
- সেমি লিড, আদালত
A A
ঢাকা শহরে নির্মাণাধীন ভবনের দৃশ্য, যেখানে তদন্তের নির্দেশের খবর প্রকাশিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে অবস্থিত ৭৫৮০ বর্গফুটের স্টাফ ক্যান্টিন মাসিক মাত্র ১০০০ টাকায় ভাড়া দেয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগের সচিবকে বিষয়টি তদন্ত করে ১ মাসের মধ্যে সে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সাথে মাত্র ১ হাজার টাকা মাসিক ভাড়া দেয়ার বিজ্ঞপ্তিটি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মাত্র ১ হাজার টাকা ভাড়া দেয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

গত ১৪ মার্চ ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ক্যান্টিন পরিচালনার জন্য ভাড়া দেওয়া তথ্য জানা যায়। সে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া হিসেবে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য ভ্যাট ও আয়কর ব্যতীত সর্বমোট ১২ হাজার টাকা মূল্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনাধীন এমআরটি লাইন-৬ এর উত্তরা ডিপোতে অবস্থিত ৭৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিন পরিচালনার উদ্দেশ্যে ১ জানুয়ারি ২০২৪ তারিখে দাখিলকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। এই নোটিশ জারি করার সাত দিনের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য চুক্তি সম্পাদন করতে সম্মত রয়েছেন মর্মে লিখিতভাবে জানানোর আহ্বান করা হয় ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেট্রোরেলহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT